বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রায় ৯ কোটি টিকার মজুদ আছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১০৬ বার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে প্রায় ৩১ কোটি টিকা এসেছে এবং বর্তমানে প্রায় ৯ কোটি টিকার মজুদ আছে। সবাইকে টিকা গ্রহণ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ শেখ রাসেল চত্বরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ সম্পর্কিত সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আপনার নিকটস্থ কোনো টিকাকেন্দ্রে শুধু এনআইডি কার্ড এবং মোবাইল নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। আগের মতো রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না এবং সবাইকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে ঘরের বাইরে বের হতে হবে।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। ৪টি ধাপে বিতরণ করা হয়েছে ৪০০ কম্বল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories