শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৯৫ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রামেক করোনা ইউনিটে শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৪৩ জন। যা গতকালকে রোগী ভর্তি ছিল ৫৮ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন রোগী।এদিকে শুক্রবার (২১ জানুয়ারি) রামেক ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা ধরা পড়েছে। তার মধ্যে রাজশাহীর ২৯, চাঁপাইনবাবগঞ্জ ১৫ ও নাটোরের ২ জন রয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৮.৭১, চাঁপাইনবাবগঞ্জ ৪১.৫৪, নাটোর ৯.৫২ শতাংশ।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুজন রোগী মারা গেছেন। মৃত রোগীদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories