সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

টঙ্গীতে জিয়াউর রহমানের জন্মদিন ও খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবিতে দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১০০ বার

গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মদিন উপলক্ষে, খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মোড়ল, সদস্য আলাউদ্দিন মিয়া, আনোয়ার হোসেন, যুবদল নেতা আবুল কালাম, দেলোয়ার হোসের, মবিন, বাবু, জুয়েল, শ্যামল, পলাশ, হানিফ মিজি, আব্দুল খালেক, শাজাহান, মমিন ফকির, অপু, বাদল, মাসুদ, তারেক, হাজী সোলেমান, আনোয়ার শেখ, মামুন পাটোয়ারি, শহীদুল ইসলাম, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর, ইমন, সাদেক, সোহেল, সাকিব, সবুজ, হাবিব, কাওসার, রোমান প্রমুখ।
শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবি করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories