বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ফের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১০৫ বার

ফের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর।জানা গেছে, গতকাল (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আজ (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। 

খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য নূর নমুনা জমা দেন। তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। এর পর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এ সম্পর্কে গোলাম কুদ্দুছ বলেন, ‘করোনায় আক্রান্ত হলেও নূর সাহেবের শারীরিক অবস্থা এনো বেশ ভালো। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি। এর পরও বাড়তি সতর্কতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’আসাদুজ্জামান নূরের জন্ম ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায়। তার অভিনয়জীবন শুরু হয় মঞ্চনাটকে। দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যুক্ত আছেন তিনি। মঞ্চে ‘নূরুলদীনের সারাজীবন’ নাটকে তার অভিনয় এখনো দাগ কেটে আছে অনেকের হৃদয়ে।মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি পেয়েছেন তারকাখ্যাতি। নব্বইয়ের দশকে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories