মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে না : তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৯৬ বার

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে না। ইভিএমের মাধ্যমে ভোট হলে কতটা সুষ্ঠু হয়, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বুঝতে পেরেছে।আজ সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। 

তাজুল ইসলাম বলেন, ইভিএমে ভোটের বিষয়টি বাংলাদেশে যেসব কূটনীতিক রয়েছেন, তাদের কাছেও গ্রহণযোগ্য হয়েছে। এর আগের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কারচুপির সুযোগ ছিল। এ কারণে সেসব নির্বাচনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যেটা ইভিএমের মাধ্যমে হওয়ার কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হয়নি।তিনি বলেন, তবে কিছু জায়গায় মেশিনের সমস্যার কারণে অনেকে ভোট দিতে পারেননি, এটা দুঃখজনক। নতুন একটা পদ্ধতিতে এমন কিছু ভুল হতে পারে, যেটা অস্বাভাবিক নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories