সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৮১ বার

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। তাই আজ থেকে রাজধানীতে শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।রাজধানীর অধিকাংশ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়ে যাওয়ায়, ৯টি কেন্দ্রে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ করা হবে।

তবে যে শিক্ষার্থীরা এখনো এক ডোজ টিকাও পায়নি তাদের প্রথম ডোজ ভ্যাকসিনও প্রয়োগ করা হবে। এর আগে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী এক কোটি সাত লাখ ৮২ হাজার ২৪৫ জন শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ করা হয়।  এর মধ্যে ১১ লাখ ৫৮ হাজার ১৫০ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। তবে, শিক্ষার্থীদের অন্তত এক ডোজ ভ্যাকসিন নিশ্চিত করতে মাঝে বন্ধ রাখা হয়েছিল দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ।এদিকে, ৩১ জানুয়ারির মাঝে শিক্ষার্থীদের প্রথম ডোজ ভ্যাকসিন প্রয়োগ শেষ করা যাবে। স্কুলের আইডি কার্ড দেখিয়েই ভ্যাকসিন নিতে পারবে শিক্ষার্থীরা।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সব শিক্ষার্থীকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে অন্তত এক ডোজ ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নিয়েছে সরকার। এর মধ্যে ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে, তিন উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে, ৫৬ উপজেলায় ২০ জানুয়ারির মধ্যে, ১৫ উপজেলায় ২২ জানুয়ারির মধ্যে, ৩৫ উপজেলায় ২৫ জানুয়ারির মধ্যে এবং ১১ উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories