শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

১৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৩০ বার

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পেছালো এবারের অমর একুশে বইমেলা। চলতি বছর বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।রোববার (১৬ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানএ তথ্য নিশ্চিত করে বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত দিয়েছেন।

তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে মেলা আরও পিছিয়ে শুরু হতে পারে।এর আগে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘অফিসিয়ালি এখনো চিঠি (মেলা পেছানোর বিষয়ে) হাতে পাইনি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। চিঠি হাতে এলেই সবাইকে জানানো হবে।’প্রতি বছরের ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও গত বছর ১৮ মার্চ শুরু হয়েছিল। ওইদিন বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনের পরই মেলা সবার জন্য উন্মুক্ত হয়। মেলা চলার কথা ছিল ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনার প্রকোপ বাড়ায় নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হয়ে যায় বইমেলা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories