মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোবার্ট টেস্টে প্রথম ইংনিসে অস্ট্রেলিয়া সংগ্রহ ৩০৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ বার

হোবার্ট টেস্টে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রড, অলি রবিনসনের আগুনে বোলিংয়ে ১২ রানেই হারায় ৩ উইকেট। বৃষ্টিবিঘ্নিত দিবারাত্রির এই টেস্টে তখনই দলের হাল ধরেন ট্রাভিস হেড। করোনা আক্রান্ত হয়ে সিডনি টেস্ট খেলতে না পারা হেড খেলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।৬ উইকেটে ২৪১ রানে প্রথম দিন শেষ করে প্যাট কামিন্সের দল। আজ সেখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করে অজিরা। ৪ উইকেটে আরো ৬২ রান যোগ করে ৩০৩ রানে অলআউট হয়েছে তারা। হেডের পাশাপাশি দুর্দান্ত খেলেছেন ক্যামেরন গ্রিন, ৭৪ রান এসেছে তার ব্যাট থেকে। এ ছাড়া মার্নাস লাবুশান ৪৪ ও নাথান লায়ন ৩১ রান করেন।

ইংলিশদের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড। ওলি রবিনসন ও ক্রিস ওকসের শিকার দুটি করে উইকেট।অজিদের ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বাজে শুরু হয়েছে ইংল্যান্ডের। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান। সাজঘরে ফিরে গেলেন ররি বার্নস (০) ও জ্যাক ক্রাউলি (১৮)। ডেভিড মালান ৭ ও জো রুট শূন্য রানে ব্যাট করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories