সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

জোকোভিচ না থাকলেও প্রতিযোগিতা সফল হবে : নাদাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৩০ বার

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে নোভাক জোকোভিচের দ্বিতীয় বার ভিসা বাতিল নিয়ে বিতর্কের মধ্যেই এ বার মুখ খুললেন সাবেক এক নম্বর রাফায়েল নাদাল। তার মতে, কোনও ক্রীড়াবিদ খেলার থেকে বড় হতে পারেন না। জোকোভিচ না খেললেও তাতে অস্ট্রেলিয়ান ওপেনের কোনও ক্ষতি হবে না বলেই মনে করেন তিনি।টুর্নামেন্ট শুরুর আগে মেলবোর্ন পার্কে সাংবাদিকদের সামনে নাদাল বলেন, ‘‘কোনও প্লেয়ারের থেকে অস্ট্রেলিয়ান ওপেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই জোকোভিচ খেলুক বা না খেলুক অস্ট্রেলিয়ান ওপেন সফল হবেই।

মানুষ হিসেবে সার্বিয়ান তারকাকে সম্মান করলেও গত কয়েক দিনে জোকোভিচ যা করেছেন তাতে মোটেই খুশি নন নাদাল। তিনি বলেন, ‘‘আমি ওকে সম্মান করি। কিন্তু গত কয়েক সপ্তাহে ও যা করেছে তার সঙ্গে আমি একমত নই। আমার মনে হয় পরিস্থিতি অনেক দূর এগিয়ে গেছে। এত কিছু দেখে আমার ক্লান্ত লাগছে। আমার মনে হয় সবার টেনিসের দিকে একটু মন দেওয়া উচিত।’’এ দিকে ভিসা বাতিলের পরে মেলবোর্নেই একটি বাড়িতে রাখা হয়েছে জোকোভিচকে। শনিবার প্রথমে জোকোভিচকে অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরের সামনে সাক্ষাৎকার দিতে হবে। জোকোভিচ কী উত্তর দিচ্ছেন তার উপরেই নির্ভর করছে তিনি সে দেশে থাকতে পারবেন কি না। রবিবার সকালে মেলবোর্নের ফেডেরাল কোর্টে জোকোভিচের শুনানি শুরু হবে।জোকোভিচ ও নাদাল দু’জনেই ২০টি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন। অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেনে দু’জনের কাছেই সুযোগ রয়েছে প্রথম পুরুষ টেনিস তারকা হিসেবে ২১ গ্র্যান্ড স্লামের মালিক হওয়ার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories