মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: মীর শাহে আলম

দেশে এলো ফাইজারের আরও ২৩ লাখ টিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০২ বার

যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকার আরও ২৩ লাখ ডোজ দেশে এসেছে।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার এ চালান।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা এসেছে।তিনি বলেন, রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা পৌঁছেছে। টিকা গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউজে নেওয়া হয়। এই টিকা শিক্ষার্থীদের দেয়া হবে।দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। সবমিলিযে এ পর্যন্ত টিকা এসেছে ২৩ কোটি ডোজ। প্রথম ডোজ টিকা পেয়েছেন ৮ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৬৭৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৭৯০ জন। এখন পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৮৬৩ জন বুস্টার ডোজ নিয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ডিসেম্বরের মাঝামাঝিতে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেয়া শুরু হয় দেশে। তবে তাপমাত্রা জটিলতা ও টিকা সংকটের কারণে ফাইজারের বদলে মডার্নার টিকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories