মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭৬ বার

আগামী ২৫ জানুয়ারি তিন দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন।

ঢাকা সফরকালে ২৬ জানুয়ারি প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার মন্ত্রী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মালয়েশিয়ার মন্ত্রী হামজাহ বাংলাদেশের বিদেশি শ্রমিক সংস্থার একটি অধিবেশনে যোগ দেবেন। তিনি বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। ঢাকায় মালয়েশিয়া প্রবাসীদের নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন মালয়েশিয়ার মন্ত্রী।উল্লেখ্য, গত বছর ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভা বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে অনুমোদন দেয়। এছাড়াও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে চুক্তিও হয়েছে। মালয়েশিয়ার মন্ত্রীর ঢাকা সফরকালে শ্রমিক ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories