মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে নিহত-২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৩১ বার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় উপজেলার খাড়েড়া ইউনিয়নের খাড়েড়া বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে কাউসার আলম (৩৫)। নিহত আরেকজনের বয়স আনুমানিক ৩০ বছর।এ ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)।কসবা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া কুমিল্লামুখী একটি ট্রাকের সঙ্গে খাড়েড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কাউসার ও এক যাত্রী মারা যান। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories