মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত-৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৩৮ বার

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ইলমদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের রসোনারগাঁ বস্তল এলাকার মো. মফিজুল, জহিরুল ইসলাম জেসলু ও মো. নবী। তাদের সবার বয়স ২০-৩০ বছরের মধ্যে। জেসলু একটি লেগুনার মালিক এবং নবী ও মফিজুল লেগুনার চালক ছিলেন।আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, সকাল ৬টায় স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন দুজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাত সন্দেহে রাতের কোনো এক সময় ওই তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories