রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা ডেনমার্কের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০৫ বার

ইউরোপের প্রথম দেশ হিসেবে লোকজনকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ডেনমার্ক। কোভিড-১৯ সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে শিগগিরই এ ডোজ দেওয়া হবে। এর আগে গত বছরের শেষ দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেয় ইসরায়েল। মূলত ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ধরনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই অনুমোদন দেয় ইহুদি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদেরই টিকার চতুর্থ ডোজ দিচ্ছে ইসরায়েল। 

ডেনমার্কের স্বাস্থ্যমন্ত্রী ম্যাগনাস হুনেকি সাংবাদিকদের বলেন, আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি, উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। সমাজে করোনা সংক্রমণ যত বেশি বিস্তার লাভ করবে, তাদের (ঝুঁকিতে থাকা) তত বেশি সংক্রমিত হওয়ার শঙ্কা তৈরি হবে।

চলতি সপ্তাহের শেষ নাগাদ টিকাকরণের এ কার্যক্রম শুরু হবে, গত বছরের শীত মৌসুমে যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারা চতুর্থ ডোজ পাওয়ার বিবেচিত হবেন বলেও জানান ম্যাগনাস। এ ছাড়া ডেনমার্ক সরকার বয়স্ক ও বাসায় চিকিৎসাধীন নাগরিকদের আরেকটি ডোজ (কততম তা বলা হয়নি) দেওয়ার চিন্তা করছে বলে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে।ওমিক্রনের বিস্তার রোধে গত মাসে ডেনমার্কে মুভি থিয়েটার, মিউজিক ভেন্যু, স্পোর্টস স্টেডিয়াম এবং অন্যান্য পাবলিক প্লেসগুলো বন্ধ করে দেওয়া হয়। যদিও দেশটিতে ভাইরাসের মিউটেশনের সঙ্গে নতুন সংক্রমণের একটি ঢেউ চলেছে, তবে মৃত্যু এবং হাসপাতালে ভর্তির সংখ্যা কম রয়েছে। যে কারণে বন্ধ থাকা কেন্দ্রগুলো ফের চালু করার পরিকল্পনা করছে সরকার।ড্যানিশ হেলথ এজেন্সির প্রধান সোরেন ব্রস্টর্ম বলেন, ধারণা ও ভয় পাওয়ার মতো অবস্থার চেয়ে আমরা ভালো আছি। আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি যে এই নতুন ধরন কম রোগ সৃষ্টি করে।ডেনমার্কে করোনা আক্রান্ত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। মারা গেছেন ৩ হাজার ৪৩৩ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories