মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

টঙ্গীতে এসির কাজ করতে যুবকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০৪ বার

টঙ্গীতে একটি বে-সরকারী ব্যাংকের বুথে এসির বসানোর কাজ করতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম শিশির মন্ডল (২২)। এ ঘটনায় তোফায়েল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে স্থানীয় পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশির মন্ডল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালশুর গ্রামের চন্দন মন্ডলের ছেলে। চাঁদপুরের মতলব (দ:) থানার ঢাকিরগাঁওয়ের রফিক মিয়ার ছেলে গুরুতর আহত তোফায়েলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচা জয় মন্ডল জানায়, তারা সকলে ঢাকার তেজগাঁও এলাকার ১৭৬/২, পশ্চিম নাখালপাড়ায় মন্ডল এসি রিফ্রেজারেশন ওয়ার্কস নামক প্রতিষ্ঠানের কর্মচারী। কাজের তাগিদে বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের এসি বসানো ও মেরামতের কাজ করতে হয় তাদের। এই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০ টার দিকে পাগাড় ঝিনু মার্কেট এলাকায় জনৈক আনোয়ার হোসেনের বাড়ির ৩ তলায় স্থাপিত ডাচবাংলা বুথে এসি বসানোর কাজে আসে শিশির ও তোফায়েল। কাজ শেষে বিকেল সাড়ে ৪ টার দিকে এসিতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে শিশির আচমকা তোফায়েলের উপর ছিটকে পড়ে তিনতলার উপর থেকে দু‘জনই নিচে পড়ে যায়। এতে শিশিরের মাথা ফেটে যায় ও তোফয়েলের মুখের উপরের পাটির দাত ভেঙ্গে যাওয়াসহ উভয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। অন্য শ্রমিক ও আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত ঘোষনা করে। অপরদিকে তোফায়েলের অবস্থা আশংকাজন দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই অহিদ মিয়াসহ একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ব্যাংকের বুথে এসির কাজের সময় বিদ্যুৎপৃষ্ঠে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এঘটনায় আইনী প্রকৃয়া চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories