বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যাংকের ভল্ট থেকে কোটি টাকা লোপাটের কথা স্বীকার করেছে ২ ব্যাংক কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৭১ বার

রাজধানীর বংশালে ঢাকা ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ স্বীকার করেছে আটক ২ ব্যাংক কর্মকর্তা। ব্যাংকের ম্যানেজারের কাছে এ বিষয়ে দোষ স্বীকারের পর আটক পরবর্তী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তারা টাকা লোপাটে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। এ তথ্য জানিয়ে দুই ব্যাংক কর্মকর্তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছে বংশাল থানা পুলিশ
শুক্রবার বংশাল থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার সরকার ৫৪ ধারায় আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছেন। আদালতে জমা দেওয়া আবেদনে তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।

পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে দুই ব্যাংক কর্মকর্তা তাদের দোষ স্বীকার করেছেন। এরা হলো ক্যাশ ইনচার্জ রিয়াজুল হক ও ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদ।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে বিকেল ৩টার দিকে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
দুই ব্যাংক কর্মকর্তাকে কারাগারে আটক রাখার আবেদনে পুলিশ জানিয়েছে, আসামিরা ব্যাংকের ভল্টের দায়িত্বে ছিলেন। ভল্টের চাবিও তাদের কাছেই ছিল। বৃহস্পতিবার ব্যাংকের অডিট টিম অডিট করার সময় ব্যাংকের ভল্টে থাকা ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসাবে গড়মিল পান।
আবেদনে বলা হয়, ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে অডিট টিম টাকা গড়মিলের হিসাব দাখিল করেন। তখন আবু বক্কর সিদ্দিক অডিট টিমের স্টেটমেন্টের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। আসামিরা তাৎক্ষণিকভাবে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। ব্যাংকের ম্যানেজার তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অডিট টিমের সহায়তায় আসামিদের আটক করে তাদের পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেফতার দুই ব্যাংক কর্মকর্তা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও ব্যাংকের ভল্ট থেকে কোটি টাকা সরানোর অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেছেন এসআই প্রদীপ কুমার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories