মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাজার ব্যাটে অস্ট্রেলিয়ার লড়াই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৮৫ বার

অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টের প্রথম দিনের প্রায় অর্ধেকটাই ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় দিনও বেশ কয়েকবার বৃষ্টি হানা দিয়েছিল। কিন্তু খুব বেশিক্ষণ থামিয়ে রাখতে পারেনি খেলা। ঠিকই মাঠে গড়িয়েছে। তাতেই অস্ট্রেলিয়াকে লড়াইয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন স্টিভেন স্মিথ ও উসমান খাজা।স্মিথ এবং খাজা মিলে গড়েছেন ১২৫ রানের জুটি। এই জুটির ওপর ভর করে অস্ট্রেলিয়াও বড় স্কোরের দিকে এগিয়ে চলছে। যদিও স্টুয়ার্ট ব্রডের হঠাৎ ঝলকানিতে দ্রুত দুই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন এ প্রতিবেদক লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ১০০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৮ রান। স্টিভেন স্মিথ ৬৭ রান করে আউট হয়ে গেলেও ৬৮ রানে ব্যাট করছেন উসমান খাজা। ৯ রান নিয়ে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারে।বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে কেবল ৪৬.৫ ওভার। তাতে ডেভিড ওয়ার্নার (৩০), মার্নাস ল্যাবুশেন (২৮) এবং মার্কাস হ্যারিসরা (৩৮) উইকেটে থিতু হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং মার্ক উডের তোপের মুখে সেটা আর সম্ভব হয়নি। দিন শেষ করেছিল তারা ৩ উইকেট হারিয়ে ১২৬ রানে।আজ সকালে ৬ রান নিয়ে স্মিথ এবং ৪ রান নিয়ে ব্যাট করতে নামেন উসমান খাজা। দু’জনই হাফ সেঞ্চুরি পূরণ করেন। যদিও স্মিথ ৬৭ রান করে ফিরে যান ব্রডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে। ১৪১ বল খেলেন তিনি। ১৭৬ বল খেলে ৬৮ রানে ব্যাট করছেন খাজা। ৩টি উইকেট নিয়ে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories