শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২২১ বার

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আলাদা বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী।

কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দেশগুলো খুব একটা সুবিধা করতে পারে না।পাকিস্তান এখানে সবশেষ জিতেছে ২০১১ সালে, ভারত ২০০৯ সালে, শ্রীলঙ্কা, ২০০৬ সালে। তবে ঘরের মাঠে টানা ১৭ টেস্টে না হারা কিউইদের এবার মাটিতে নামাল বাংলাদেশ।দাপুটে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেল প্রথম পয়েন্টের দেখা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories