শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

রায়হান হত্যা মামলা : ৬ আসামি আদালতে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩ বার

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যুবরণকারী রায়হান আহমদ হত্যা মামলার আসামি বরখাস্ত হওয়া এসআই আকবর ভুঁইয়াসহ ৬ পুলিশ সদস্যকে আদালতে হাজির করা হয়েছে।আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে পুলিশি পাহারায় তাদের সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে রায়হানের মাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালতে যাদের হাজির করা হয়েছে তারা হলেন, বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ বরখাস্ত হওয়া এসআই আকবর, এসআই হাসান, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশীদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস।গত বছরের ১১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে রায়হানকে গুরুতর আহত অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে তার মৃত্যু হয়।এ ঘটনায় রায়হানের স্ত্রী হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা করেন। এরপর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories