রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সারাদেশে ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ বার

খুলনা বিভাগসহ সারাদেশে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরি বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ট্যাংকলরির ভাড়া বাড়েনি। অথচ বাস ভাড়া বাড়ানো হয়েছে। এ জন্য সম্প্রতি কেন্দ্রে সভা করে ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রঘোষিত কর্মসূচির সঙ্গে খুলনা বিভাগীয় কমিটি একাত্বতা প্রকাশ করে।এ দিকে খুলনা বিভাগীয় সভায় বলা হয়, গত ৪ নভেম্বর ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকেই ট্যাংকলরির চ্যাসিস, ট্যাংকার, আয়কর বৃদ্ধি, (৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা) খুচরা যন্ত্রাংশসহ ড্রাইভারের বেতন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তখন থেকেই ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের বারবার পত্র দেওয়া হলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি।সভায় আরো বলা হয়, গত ৪ নভেম্বর তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ট্যাংকলরি পরিবহনে জ্বালানি খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। এ বিষয়েও সংশ্লিষ্টদের কয়েকটি পত্র দেওয়া হয়েছে। তেলের মূল্য বৃদ্ধির দুই দিন পরেই বাস ভাড়া বৃদ্ধি করা হলেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওয়ার স্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে ট্যাংকলরি পরিবহন সচল রাখা হয়েছে।

বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরির প্রতি অবহেলার কারণে ৩ জানুয়ারি থেকে ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সভার মাধ্যমে খুলনা বিভাগীয় কমিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে এবং খুলনা বিভাগসহ ফরিদপুর জেলায় ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরি বন্ধের ঘোষণা দেওয়া হয়।মঙ্গলবার দুপুরে ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম মাহবুব আলম, জ্বালানি তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, শেখ মিরাউল ইসলাম, আব্দুল মান্নান খান, শেখ জামিরুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম নান্টু, শেখ জাহাঙ্গীর, কামাল হোসেন প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories