বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ শুরু হবে আগামী বৃহস্পতিবার। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে দুটি আসর।পুরুষ বিভাগে ৫টি ও মেয়েদের বিভাগে ৬টি দল অংশ নিবে বলে জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। পুরুষ বিভাগে অংশ নেবে উজবেকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। আর মেয়েদের বিভাগে অংশ নেবে নেপাল, শ্রীলংকা, উজবেকিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে মঙ্গলবার এ প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। এ সময় তৃণমূলে ভলিবল ছড়িয়ে দেওয়ার আশাবাদ জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।২০১৫ সাল থেকে ভলিবলের আন্তর্জাতিক এ টুর্নামেন্টটি আয়োজন করে আসছে বাংলাদেশ। ২০১৬ সালে ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল লাল সবুজের দলটি। ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ।
Leave a Reply