রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সান্ডারল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে আর্সেনাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৪৯ বার

লিগ কাপ তথা কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। মঙ্গলবার দিবাগত রাতে তারা কোয়ার্টার ফাইনালের ম্যাচে এ্যডওয়ার্ড এনকেটিয়ার হ্যাটট্রিকে সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।লিগ কাপ তথা কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। মঙ্গলবার দিবাগত রাতে তারা কোয়ার্টার ফাইনালের ম্যাচে এ্যডওয়ার্ড এনকেটিয়ার হ্যাটট্রিকে সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় এনকেটিয়া গোল করে এগিয়ে নেন দলকে। ২৭ মিনিটের মাথায় নিকোলাস পেপে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৩১ মিনিটে ২০১৭ সালে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়া সান্ডারল্যান্ডের নাথান ব্রোডহেড একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু বিরতির পর সব উলট-পালট হয়ে যায়।বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এনকেটিয়া। তাতে ব্যবধান হয় ৩-১। ৫৮ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। আর আর্সেনাল এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) আর্সেনালের চার্লি পাতিনো সান্ডারল্যান্ডের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। তাতে ৫-১ গোলের বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালে উঠে।বুধবারের ড্রয়ের পর জানা যাবে শেষ চারে কোন দলের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা গার্নার্সরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories