মঙ্গলবার (২১নভেম্বর) দুপুরে নরসিংদীর সিমান্তবর্ত্তী এলাকা কান্দাইল চব্বিস খালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভিন কান্দাইল চব্বিস খালি গ্রামের আবুল মিয়ার মেয়ে। শিশু পারভিনের বয়স ৩ বছর ।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায় দুপুরে শিশু পারভিনের দাদী বাড়ির পাশে জমিতে যাচ্ছিল। শিশু পারভিন ও তার ভাই দাদীর পিছু নেয়। তখন পারভিন পাশ্ববর্তী পুকুরে নেমে পড়লে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশু পারভিনের লাশ উদ্ধার করা হয় ।
শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহত পারভিনের বাবা আবুল মিয়া বলেন, আমার শিশু মেয়েটা দাদীর ভক্ত। দুপুরে তার দাদী যখন জমির দিকে যাচ্ছিল, তখন সেও পিছু নেয়। পরে পাশ্ববর্তী পুকুরে পানিতে পড়ে মারা যায়।
Leave a Reply