হালুয়াঘাটে ডিজিটাল বাংলাদেশ-২১ পালন উপলক্ষে হালুয়াঘাট প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণাঢ্য র ্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে বাজার পদক্ষিন করেন।পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছিলেন স্হানীয় সাংসদ জনাব জুয়েল আরেং,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়ম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ। মেয়র খায়রুল আলম ভূঞা, সম্পাদক ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ঘোষ,অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান, ত্রান সম্পাদক চয়ন সরকার সহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ।পরে উপস্হিত বক্তিতা ও অন্যান্য প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী দের মাঝে পুরস্কার বিতরন করেন।
Leave a Reply