রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ ॥ সাড়ে ৬ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৩৬ বার

নাটোর শহরতলির তেবাড়িয়া রেলক্রসিং অতিক্রমের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন এসে লাইন ক্লিয়ার করলে আজ সোমবার সকাল ১০টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রমকালে একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তীব্র গতির ট্রেনটির ইঞ্জিন ট্রাকটিকে কয়েকশ মিটার ঠেলে নাটোর রেল স্টেশনের অদূরে সদর বাফার গোডাউনের সামনে এসে থেমে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়েছে। নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ লোকো নাটোরে পৌঁছে লাইন ক্লিয়ার করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories