রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এভারটনকে উড়িয়ে দিল ম্যান সিটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৯৭ বার

চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা তেমন ভালো ছিল না ম্যানচেস্টার সিটির। তবে ক্রমেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে দলতি। রবিবার রাতে এভারটনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা।ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ম্যাচটিতে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে ম্যান সিটি। তাদের দাপুটে ফুটবলের সামনে পাত্তাই পায়নি এভারটন।

পুরো ম্যাচের ৮০ ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল বার্নার্ড সিলভা-ইল্কায় গুন্ডোগানদের দখলে। সারা ম্যাচে মাত্র একটি শট লক্ষ্য বরাবর করতে পেরেছে এভারটন। বিপরীতে ম্যান সিটির সাতটি শট ছিল লক্ষ্যে।তবু ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। বিরতির বাঁশি বাজার মিনিটখানেক আগে দলকে এগিয়ে দেন রহিম স্টারলিং। তার গোলের এসিস্টদাতা ছিলেন হোয়াও ক্যানসেলো।দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটের সময় প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি। আর ৮৬ মিনিটের সময় গোল দিয়ে দলের জয় নিশ্চিত করে দেন বার্নার্ডো সিলভা।এ জয়ের পর ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে দুইয়ে উঠে গেছে ম্যান সিটি। শীর্ষে থাকা চেলসি সংগ্রহ ২৯ পয়েন্ট, লিভারপুলের রয়েছে ২৫ পয়েন্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories