রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অভিষিক্ত দাহানি ফেরালেন শান্তকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১০৯ বার

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নাজমুল হাসান শান্ত। অভিষিক্ত শাহনেওয়াজ দাহানির দারুন বোলিংয়ে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫ রানে সাঝঘরে ফেরেন তিনি। এর পর ব্যাট করতে নেমে দলের হাল ধরেন শামীম হোসাইন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান।  

এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই হেরে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও শেষ ম্যাচে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। টেস্টের প্রস্তুতির জন্য দলে নেই সাইফ হাসান। তার বদলে জায়গা করে নিয়েছেন শামিম হোসাইন। ইনজুরির কারণে খেলবেন না দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ ও অভিষিক্ত শহিদুল ইসলাম।  অপরদিকে পাকিস্তান দলে এসেছে চার পরিবর্তন। ছেলের অসুস্থতার খবর পেয়ে ম্যাচ শুরুর আগেই ঢাকা ছেড়েছেন শোয়েব মালিক। অভিষেক হয়েছে শাহনেওয়াজ দাহানির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories