শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লকডাউন তুলে নিচ্ছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১০১ বার

নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে আগামী মাসের প্রথম দিকে সাড়ে তিন মাসের লকডাউন তুলে নিচ্ছে।করোনা নিয়ন্ত্রণে নতুন কৌশল প্রণয়নের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডান সোমবার এ ঘোষণা দেন।

আর্ডান বলেন, ‘আগামী ২ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে করোনা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ কার্যকর করা হবে। এতে তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণ নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে।’সাংবাদিকদের তিনি বলেন, ‘কঠিন সত্য হলো ডেল্টা ধরণ এখানে রয়েছে। এটি যাচ্ছে না।’তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ যেখানে ডেল্টা ধরণকে পুরোপুরি নির্মূল করতে পারছে না, সেখানে নিউজিল্যান্ড এটি নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে রয়েছে।’অকল্যান্ডে করোনার ডেল্টা ধরণ প্রথম শনাক্ত হওয়ার পর গত মধ্য আগস্টে কঠোর লকডাউন জারি করা হয়। কঠোর পদক্ষেপের কারণে ৫০ লাখ লোকের এ শহরে করোনায় মারা গেছে মাত্র ৪০ জন।আর্ডান প্রথমে টিকা দেয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর পর নতুন পদক্ষেপ কার্যকরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে টিকা দেয়ার হার ৮৩ শতাংশ। এ অবস্থাতেই ২ ডিসেম্বর থেকে নতুন পদক্ষেপ কার্যকর হতে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories