শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

ঢাকায় বিএনপির সমাবেশ শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসায় পাঠানোর জন্য বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকাল পৌনে ১০টার দিকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।

এদিন মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সকাল ৮টা থেকে ঢাকা দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

এর আগে গত শনিবার একই দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। পর দিন রোববার জাতীয় সংসদের সামনে মানববন্ধন করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories