শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

খালেদার চিকিৎসায় বিদেশ থেকে ডাক্তার আনতে পারে বিএনপি: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১২৩ বার

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিএনপি যদি বিদেশ থেকে বড় বড় ডাক্তার আনতে চায়, আনতে পারে। সে ক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।শনিবার (২০ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হয়েছে। ভুলে গেলে চলবে না দেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া দরকার তা দেওয়া হয়েছে। বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছা নির্বাচন করতে পারবে। তবে জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচনে কারচুপির কোনো সুযোগ দেওয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদ সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories