শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

১৭-৩১ ডিসেম্বর ছুটিতে থাকবে নিম্ন আদালত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১১৬ বার

আগামী ২ ডিসেম্বরের পরিবর্তে অধস্তন (নিম্ন) দেওয়ানি আদালতের অবকাশকালীন ছুটি ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ছুটি সংক্রান্ত এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, সাধারণত পুরো ডিসেম্বর মাস অবকাশে থাকতো নিম্ন আদালত। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চলতি বছর সেটি কমানো হয়েছে।গত ১৭ নভেম্বর বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories