বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ফের বিয়ের পরিকল্পনা করছেন আমির খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১০৭ বার

বলিউড সুপারস্টার আমির খান। শোনা যাচ্ছে, ফের বিয়ের পরিকল্পনা করছেন তিনি।আমিরকে ডাকা হয় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। সিনেমায় চরিত্র রূপায়ন থেকে শুরু করে সব কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবনের হিসাবটা একটু অন্য রকম। প্রথমে ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেন। পরে তাকে ডিভোর্স দিয়ে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধেন আমির। কিন্তু কিছুদিন আগে সেটিও ভেঙে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তির পরই তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। এখনই বিয়ে করছেন না কারণ তিনি চাইছেন না ব্যক্তিগত কারণে তার সিনেমার ওপর প্রভাব পড়ুক। সাবেক এক সহ-অভিনেত্রীকে বিয়ের পরিকল্পনা করেছেন এ অভিনেতা।১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এ অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এ জুটির বিয়ে হয়।গত ৩ জুলাই হঠাৎ করেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির। এক যৌথ বিবৃতি তারা জানান, স্বামী-স্ত্রী হয়ে নয়, তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে থাকবেন তারা। এ ছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দুজন মিলেই করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories