সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

গেইল-স্টার্লিং ঝড়ে আবুধাবির বড় জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৯৮ বার

টি-টেন লিগে ক্রিস গেইল ও পল স্টার্লিং ঝড়ে বাংলা টাইগার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে টিম আবুধাবি। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৯ নভেম্বর) ৪০ রানে জিতেছে গেইলদের দল।ওয়েস্ট ইন্ডিজের হয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল ছিলেন না ইউনিভার্স বস ক্রিস গেইল। তবে এবার টি-টেন লিগে নামের প্রতি সুবিচার করলেন তিনি। 

টিম আবুধাবির ১৪৫ রানের জবাবে ৮ উইকেটে ১০৫ রানে শেষ হয় বাংলা টাইগার্সের ইনিংস। শেখ জায়েদ স্টেডিয়ামে ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে আন্দ্রে ফ্লেচার ২৪, হজরতউল্লাহ জাজাই ১৮, বেনি হল ও ইসুরু উদানা ১৫ রান করে তুলেন।

আবুধাবির হয়ে ২ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন মার্শেন্ট ডে ল্যাঞ্জ। একটি করে উইকেট নেন লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন ও ড্যানি ব্রিংস।

এর আগে স্টার্লিং ও গেইলের ঝড়ে ১৪৫ রান করে টিম আবুধাবি। বাকিদের মধ্যে লিয়াম লিভিংস্টোন করেন ১৪ রান। স্টার্লিংয়ের ২৩ বল ৫৯ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়। গেইল তার ২৩ বলের ইনিংসে ২টি চার ও ৫টি ছয় হাঁকান।
 
বাংলা টাইগার্সের হয়ে ফকনার, উদানা ও হওয়েল একটি করে উইকেট নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories