বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

ভাবিনি একদিন একা হয়ে যাব: রচনা ব্যানার্জি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার

টালিউডের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগে বাবাকে হারিয়ে তার পারিবারিক জীবনে বিপর্যয় নেমে এসেছে।

রচনা ব্যানার্জির বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে গত সোমবার ৮৪ বছর বয়সে মারা যান। হঠাৎ বাবার প্রয়াণ মেনে নিতে পারছেন না এ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার ছবি পোস্ট করে রচনা লেখেন, আমার বাপি…ভাবিনি একদিন একা হয়ে যাব। ভাবিনি তুমি চলে যাবে। এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, আমি জানি। থাকব…. থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি।

রচনার বাবা তার ‘বন্ধু’ ছিলেন। সারা জীবন পেছনে থেকে তিনি তার তারকা-কন্যার ভালো-মন্দ সামলেছেন। পরামর্শ দিয়েছেন তাকে। তাই বাবা ছাড়া রচনা দিশাহীন। বাবার দেখিয়ে দেওয়া পথেই আগামী দিনে হাঁটবেন-এমনটাই বার্তা অভিনেত্রীর।

রচনাকে দীর্ঘদিন বড় পর্দায় দেখা না গেলেও ‘দিদি নম্বর ওয়ান’র উপস্থাপনায় দেখা গেছে। সেখানে নারীদেরকে সাহস জোগালেও এখন তিনি একা অনুভব করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories