মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১১৮ বার

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট হাতে নেমেছে বাংলাদেশ। 

তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। হাসান আলির প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন ওপেনার নাঈম শেখ। 

অফস্টাম্পের বাইরে করা হাসান আলির ডেলিভারি কাট করতে গিয়ে পারলেন না নাঈম। বল ব্যাটের কানায় ছুঁয়ে সোজা চলে যায় উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে।

উচ্চস্বরে আপিল করেন রিজওয়ান। আম্পায়ার হাত উঁচু করেন। ৩ বলেই ১ রান করে সাজঘরে ফিরলেন নাঈম। 

নাঈমের বিদায়ের পর যেন তার অনুসরণ করলেন সাইফ হাসান। এবার বাংলাদেশ শিবিরে আঘাত হানলেন মোহাম্মদ ওয়াসিম।

৩য় ওভারের শেষ বলে ফখর জামানের হাতে ক্যাচ তুলে দেন সাইফ। ৮ বল খেলে মাত্র ১ রানে আউট হয়ে ফিরলেন লিটন দাসের বদলে একাদশে জায়গা পাওয়া সাইফ।  

ম্যাচের এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১২ রান। ব্যাট করছেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories