বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

ফের চাঁদপুরে কৌশানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৬২ বার

কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। সিনেমার নাম ‘প্রিয়া রে’। শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি নির্মাণ করছেন পূজন মজুমদার। সিনেমাটিতে কৌশানির নায়ক শান্ত খান।গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চাঁদপুরে এই সিনেমার প্রথম লটের শুটিং হয়েছিল। সেখানে অংশ নিয়েছিলেন কৌশানিসহ কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জির মতো অভিনেতারা। তখন গল্পের প্রয়োজনে নায়ক শান্ত খান টানা ১৩ দিন গোসল না করে থাকেন।

আবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। আগামীকাল (১৯ নভেম্বর) থেকে পুনরায় চাঁদপুরে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এর জন্য বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশে আসছেন কৌশানি। আর শুটিংয়ের প্রয়োজনে আবারও গোসল বন্ধ করছেন শান্ত।তরুণ এই নায়ক জানান, এবারের লটে তিনি এক সপ্তাহ গোসল ছাড়া থাকবেন। তার ভাষ্য, ‘এই সিনেমার মূল কারিশমা হচ্ছে গল্প। এখানে আমরা যারা অভিনয় করছি তারা কেবল চরিত্রগুলোকে এগিয়ে নিচ্ছি। সেই চরিত্রের প্রয়োজনেই গোসল না করে থাকতে হয়েছে। প্রথম লটের ১৩ দিন গোসল না করে কেবল পারফিউম দিয়ে থেকেছি। এবারও পরিচালক পূজন ভাই শর্ত জুড়ে দিয়েছেন, গোসল করা যাবে না। চরিত্রটি ফুটিয়ে তুলতে টানা সাতদিন গোসল না করে থাকতে হবে।’জানা গেছে, এই সিনেমায় কৌশানি অভিনয় করছেন গ্রামের চেয়ারম্যানের মেয়ের চরিত্রে। আর শান্ত আছেন নুরু রাখালের ভূমিকায়। ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে।উল্লেখ্য, কিছু দিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী কৌশানি। গত ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা। ওই ঘটনার পর থেকে আড়ালেই ছিলেন অভিনেত্রী। ‘প্রিয়া রে’ সিনেমার মাধ্যমেই তিনি কাজে ফিরছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories