রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়তেই নামছেন রুবেল-দিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১১৮ বার

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে দেশের হয়ে প্রথম স্বর্ণ জিতে আজ ইতিহাস গড়তে চান  মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। এ লক্ষ্যেই আজ দক্ষিণ কোরিয়ার জুটি  লি সিয়ুং উন-রিও সু জংয়ের বিপক্ষে আর্মি স্টেডিয়ামে  রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে নামছেন তারা।২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন লি সিয়ুং উন। ওয়ার্ল্ড আর্চারি র‌্যাঙ্কিংয়ে ৩৭তম স্থানে আছে দক্ষিণ কোরিয়ার এই আর্চার। রিও সু জং অবশ্য র‌্যাঙ্কিংয়ে নাম ওঠাতে পারেননি এখনও। স্বাভাবিকভাবেই রুবেল-দিয়া জুটির চেয়ে তারা এগিয়ে। তবে ব্যাপারটি নিয়ে ভাবছেন না বাংলাদেশের এ দুই আরচ্যার।

র‌্যাংকিংয়ে রুবেলের অবস্থান ১০৪তম, দিয়া ১২১তম। গত মে মাসে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড কাপে (স্টেজ-২) রোমান সানার সঙ্গে জুটি গড়ে রুপা জিতেছিলেন দিয়া। এবার তিনি রুবেলের সঙ্গে করতে চান বাজিমাত, ‘মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। কোচদের অনুপ্রেরণায় আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমার বিশ্বাস, নিজের সেরাটা দিতে পারলে কোরিয়াকে হারানো সম্ভব।’তিনি আরও বলেন, ‘মানসিকভাবে সব সময় প্রস্তুত থাকতে হয়, শান্ত থাকতে হয়। সবচেয়ে বড় কথা বেশি নার্ভাস হওয়া যায় না। সাধারণত আমাদের গেমের সময় সবারই একটু নার্ভাসনেস কাজ করে, কারো বেশি কারো কম। আমার আর রুবেল ভাই দু’জনেরই দুজনের ওপর বিশ্বাস আছে। আমরা যদি দুজনের বিশ্বাস আর বোঝাপড়া ধরে রাখতে পারি, টিম ওয়ার্ক ঠিক থাকে, তাহলে হয়তো ভালো কিছুই হবে।’২০০৩ সাল থেকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে খেলছে বাংলাদেশ। এবারের আসরে প্রথম পদক পাওয়া নিশ্চিত হয় রুবেল-দিয়া জুটির ফাইনালে ওঠার মধ্য দিয়েই। অবশ্য এরই মধ্যে রিকার্ভ মহিলা দলগত ও পুরুষ দলগত বিভাগ থেকে ব্রোঞ্জ এসেছে।

কোরিয়ার কাছে হারলেও এ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম রুপা জয়ের স্বাদ পাবে। রুবেল অবশ্য এতকিছু ভাবছেন না, ‘আমি ওরকমভাবে কোনো চাপ নিচ্ছি না। কারণ নিজেদের মধ্যেই খেলবো। আর এমন না যে, কোরিয়ার সঙ্গে প্রথম ম্যাচ। আমরা জানি, তারা অনেক ভালো খেলোয়াড়, তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। প্রতিটা গেমের পেছনে টিম ওয়ার্কের প্রয়োজন। যেটা একজন খেলোয়াড়ের সঙ্গে আরেকটা খেলোয়াড়ের মত বিনিময়, যাচাই-বাছাই বা কম্বিনেশন…সেটা ঠিক হওয়া উচিৎ। দিয়া আর আমি যখন প্রতিটা শ্যুট করি, নিজেরা কথা বলে নিই। বলি যে, দেখো খেলাটা ওদের সাথে হচ্ছে না। মনে করো তোমার আর আমার মাঝে হচ্ছে। এরকম করে নিজেদের মাঝে একটা অনুশীলনের মতো করেই খেলব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories