মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ক্রিকেটার রুবেল হাসপাতালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১০১ বার

আচমকা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসাইন।দোলা হোসাইন ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি (রুবেল হোসেন) বুধবার (১৮ নভেম্বর) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে ভর্তি সবাই তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমিন।

পরে খোঁজ নিয়ে জানা গেছে, ইনফেকশনের কারণে রুবেলকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে অনেকটাই সেরে উঠেছেন এ তারকা পেসার। যেকোনো সময় হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।বিশ্বকাপ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গেলেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি রুবেল। প্রথমে স্টান্ডবাই হিসেবে রাখা হলেও পরে সুযোগ দেওয়া হয়েছিল মূল স্কোয়াডে। কিন্তু একটি ম্যাচেও নামতে পারেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories