বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

প্রথম টি-টুয়েন্টিতে আজ মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৮৪ বার

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে আজ দুপুর দুইটায়।বিশ্বকাপের হতাশা ভুলে পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে ফিরতে চায় টাইগাররা। সাকিব-মুশফিকের শূন্যতায় নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড কেবল টাইগারদের হয়েই কথা বলছে।

সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জিতেই বিশ্বকাপে গিয়েছিল মাহমুদউল্লাহ বাহিনী। তাই নিজেদের কন্ডিশন আর মিরপুরের চেনা-জানা উইকেটে আবারও সেরা ফর্মে ফেরার পালা।আজকের ম্যাচে অভিষেকের অপেক্ষায় ইয়াসির রাব্বি ও সাইফ হাসান। ফেরার মঞ্চ রাঙাতে প্রস্তুত নাজমুল শান্তও। বিপরীতে শাহীন আফ্রিদি-হারিস রউফের পেস অ্যাটাক সামলানোর কঠিন পরীক্ষা দিতে হবে নাইম-শান্তদের।শুক্রবার প্রথম টি-টুয়েন্টির পর একই ভেন্যুতে ২০ ও ২২শে নভেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬শে নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে ঢাকাতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories