বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখবে ভারত!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১৪৩ বার

পাকিস্তান-ভারত মানেই টান টান উত্তেজনার খেলা। তবে দীর্ঘদিন দ্বিপাক্ষিক কোন ম্যাচ হয় না এই দুই দেশের মধ্যে। আইসিসির আয়োজন ছাড়া কোন ম্যাচ আয়োজন করে না পাকিস্তান-ভারত।আইসিসির আগামী ১০ বছরের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে প্রশ্ন উঠছে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত কি তাহলে অংশ নেবেন এ টুর্নামেন্টে?

টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে আসবে ভারত এমনটাই আশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান রমিজ রাজা।রমিজ রাজা মনে করেন, একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো সহজ ব্যাপার না। এ রকম সিদ্ধান্ত নিলে অনেক ধরনের চাপ সামলাতে হবে তাদের। আমার মনে হয় না ভারত এটা করবে।২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান সফরে যায় না ভারত। প্রায় ৯ বছর ধরে আইসিসি আয়োজিত ইভেন্ট ছাড়া মাঠে পাক-ভারত দ্বিপাক্ষিক লড়াই নেই। বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া দুই দল মুখোমুখি হয় না।এর আগে পাক-ভারত সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি দুই দলের বোর্ডের হাতে নেই। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দুই দেশের নীতিনির্ধারকদের ওপর।চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখিয়ে আছেন পিসিবির চেয়ারম্যান রমিজ। তিনি বলেন, ‘আইসিসি যে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের জন্য পাকিস্তানকে নির্বাচন করেছে, তাতে অত্যন্ত আনন্দিত। এই আনন্দের কোনো সীমা নেই। পাকিস্তানকে একটি বড় টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে আইসিসি। আমাদের ওপর পূর্ণ বিশ্বাস রেখেছে। আমাদের পরিচালনা, অপারেশনাল সক্ষমতা  এবং দক্ষতার ওপর সম্পূর্ণ আস্থা রেখেছে আইসিসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories