রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

স্বর্ণ না জিতলেও দিয়া-রুবেলের ইতিহাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৮৮ বার

স্বর্ণ জয়ের হাতছানি ছিল। তবে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগের চূড়ান্ত লড়াইয়ে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল শুক্রবার বিজয়ীর হাসি হাসতে পারেননি। দক্ষিণ কোরিয়ার লি সিয়ুং উন-রিও সু জংয়ের কাছে হেরেছেন। তাই রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।  তাতেও ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের। এশিয়ান আরচ্যারির ইতিহাসে যে এটাই দেশের সর্বোচ্চ পদক।  কোরিয়ান আরচ্যাররা প্রথম সেটেই কোরিয়ার একজন ১০ ও আরেকজন ৯ করে স্কোর করেন। দিয়া ও রুবেল যথাক্রমে  ৮ করে স্কোর করেন। ১৯-১৬ ব্যবধানে প্রথম সেট হারেন দিয়া-রুবেল। দ্বিতীয় সেটেও প্রতিপক্ষ ১৯ স্কোর করে, জবাবে বাংলাদেশের রুবেল ৯ ও দিয়া ৭ স্কোর করেন৷

তৃতীয় সেটেও অবশ্য ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। রুবেল ও দিয়া ৮ করে করেন, যেখানে কোরিয়ার দুই প্রতিযোগী করেন ১৯ স্কোর। পরবর্তীতে রুবেল ও দিয়া উভয়ে ১০ করে মারেন। এই সেটে কোরিয়া ১৯ স্কোর করে। শেষ সেটে দিয়া ৯ ও  রুবেল ১০ স্কোর করেন, সে সেটে কোরিয়াও করে ১৯ স্কোর। শেষের দিকে প্রতিদ্বন্দ্বিতা করলেও রুবেল-দিয়া হার মানতে বাধ্য হন। তারপরও এশিয়ান আরচ্যারিতে সর্বোচ্চ সাফল্য তারা দেশকে এনে দিয়েছেন।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories