বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫ ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা মেসিকে কেন আর্জেন্টিনায় ফিরতে না বললেন রিকেলমে? সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের দেশের মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১৮৬ বার

এক বছর ধরে চলে আসা কৃষকদের আন্দোলন সাফল্য পেল ভারতে। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরু নানকের জন্মদিনে শুক্রবার এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভিমোদি বলেন, আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।এখন কাউকে দোষারোপের সময় নয়।

গুরু নানকের জন্মদিনে মোদির এই ঘোষণা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনীতিবিদরা।কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে অবস্থানকারী কৃষকদের বড় অংশই পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের।  এসবের মধ্যে শিখ এবং জাঠ জনগোষ্ঠীর কৃষক রয়েছেন অনেক। আর আগামী বছরের শুরুতে ওই দুই প্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে।গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিল সংশোধন করে আইনে পরিণত করে মোদি সরকার। এর পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে কৃষক আন্দোলন শুরু হয়। টানা আন্দোলন চালিয়ে যাওয়ার পর সফলতার মুখ দেখলেন কৃষকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories