বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

বাড়ি ফিরলেন সেই আকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১১০ বার

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী জে আকিব হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।  বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার। 

ডা. সাহেনা আকতার বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল বোর্ড নিশ্চিত হয়েছে, আকিব সুস্থ হয়েছেন। বুধবার তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। আজ সকাল সাড়ে দশটার দিকে তিনি বাবার সঙ্গে বাড়ি গেছেন। আকিবের বাবা কুমিল্লার বাড়িতে পৌঁছে আমাদের ফোন করেছেন। ১৯ দিন পর বাড়ি ফিরলেন তিনি।

তিনি বলেন, বাড়িতে থাকাকালে কী চিকিৎসা চলবে, সেই পরামর্শ দেওয়া হয়েছে। কিছুদিন পরে তার আরও একটি অপারেশন করতে হবে। তবে অপারেশনটি কখন হবে, তা এখনো ঠিক করা হয়নি। 

কুমিল্লার স্কুল শিক্ষক গোলাম ফারুক মজুমদারের দুই সন্তানের মধ্যে মাহাদী জে আকিব (২১) ছোট।  তিনি চমেক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।গত ২৯ অক্টোবর রাতে এবং ৩০ অক্টোবর দিনের বেলা চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন প্রতিপক্ষের আঘাতে মারাত্নক আহত হন আকিব। চিকিৎসকরা তখন জানান, আকিবের মাথার হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। 

এরপর অপারেশন করে তার মাথার হাড়ের একটা অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়। মাথার ব্যান্ডেজে তখন লিখে রাখা হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’। ওই হাড় আরেকটি অপারেশনের মাধ্যমে আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে বলে জানান চিকিৎসকরা। আকিবের আহত হওয়ার ঘটনায় ১৬ জনকে আসামি করে ৩০ অক্টোবর রাতে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন কলেজের পঞ্চম বর্ষের ছাত্র তৌফিকুর রহমান। এ মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories