মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

২ বছর সাজার ভয়ে পালিয়ে ছিলেন ১১ বছর, অবশেষে ধরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৭৮ বার

ময়মনসিংহের ফুলপুরে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইব্রাহিম খলিলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ছনধরা ইউনিয়নের লাউয়ারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, ২০০৯ সালে যৌতুক মামলায় ইব্রাহিম খলিলকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সাথে তাকে আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের সাজা দেওয়া হয় তাকে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই রায়ের পর থেকে ইব্রাহিম খলিল পলাতক ছিলেন। সম্প্রতি ইব্রাহিম খলিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই পুলিশ ইব্রাহিম খলিলকে গ্রেফতারে অভিযান চালায়।তিনি আরও বলেন, বৃহস্পতিবার জানতে পারি ইব্রাহিম খলিল বাড়ি আসছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories