রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

স্থানীয় সংবাদপত্রকে সহায়তায় গুগলের নতুন ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১০৫ বার

স্থানীয় বিভিন্ন সংবাদপত্রকে সহায়তার উদ্দেশ্যে বেশকিছু টুলস ও ফিচার নিয়ে আসছে গুগল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ক্যারোজেল ফিচার, যাতে অনুসন্ধানে স্থানীয় সংবাদ সাইটগুলো সামনে চলে আসবে। বিশ্বের সব প্রান্তে সব ভাষায় ফিচারটি গতকাল চালু করেছে অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর এনগ্যাজেট।শুরুতে করোনাসংক্রান্ত অনুসন্ধানের জন্য এ ফিচার চালু করেছিল গুগল। করোনাসংক্রান্ত স্থানীয় ও আঞ্চলিক তথ্য অনুসন্ধানে আগে দেখাত। এবার খেলাধুলা, স্থানীয় সরকারসংক্রান্ত তথ্য সামনে চলে আসবে।

গুগল জানায়, নতুন ফিচারটির ফলে বৃহৎ জাতীয় সংবাদমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলোর কনটেন্টও সামনে চলে আসবে। এতে স্থানীয়রা যেমন প্রাসঙ্গিক সংবাদ পাবে, তেমনি স্থানীয় সংবাদপত্রগুলো অধিকসংখ্যক পাঠকের কাছে নিজেদের সংবাদ পৌঁছাতে পারবে।করোনার অভিঘাতে গত বছর বৃহদসংখ্যক স্থানীয় সংবাদপত্র ও ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে। মূলত বিজ্ঞাপন বাজার ফেসবুক ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ধুঁকছিল স্থানীয় লাখো সংবাদপত্র। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমালোচনার জেরে এবং প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার দাবিতে কিছু সহায়তামূলক পদক্ষেপ নেয়া শুরু করে ফেসবুক ও গুগল। স্থানীয় সংবাদপত্রের জন্য তহবিল গঠন করা হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories