ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সহিংসতায় প্রাণহানি অব্যাহত থাকায় অস্ত্র উদ্ধারে সারা দেশে অভিযানের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠপর্যায়ের পুলিশকে এই নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনের আগে বৈধ অস্ত্র মালখানায় জমা দেয়ার নির্দেশনাও জারি হয়েছে।
ঢাকার বাইরের একাধিক পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পুলিশের নিয়মিত কাজ। অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পুলিশের নিয়মিত কাজ। এর আগেও বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান হয়েছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের সন্দেহভাজন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির রয়েছে। সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনের আগে বৈধ অস্ত্র মালখানায় জমা দেওয়ার নির্দেশনাও জারি হয়েছে।এক হাজার সাতটি ইউনিয়নে তৃতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এর আগে গত বৃহস্পতিবার দেশের ৮৩৪ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোট ঘিরে সহিংসতায় একজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৩ জন নিহত হয়েছেন।এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
Leave a Reply