বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৮৭ বার

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করেছে। এটা নিয়ে কোন জটিলতা থাকার কথা নয়। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই, এ দাবি তাদের পুরনো। যা ট্যাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories