খুলনার সুন্দরবনের বঙ্গোপসাগর উপকুল মান্দারবাড়িয়ায় ভারতীয় ডাকাতের গুলিতে মোঃ মুসা মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে। লাশ উদ্ধার হয়েছে বলে বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিসার সুলতান আহমেদ জানিয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সুন্দরবনের বঙ্গোপসাগর উপকুল মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ মুসা পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. বাবুল ফকিরের মালিকানা এফবি বাবুল ট্রলারের ১২ জেলে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জাল ফেলে মাছ ধরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ জেলে বহরে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এ সময় ওই ট্রলারে থাকা মাছ ,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ সবকিছু ডাকাতরা লুঠে নেয় । পরে ১২ জেলেকে সারিবদ্ধভাবে দাড় করিয়ে গুলি ছোড়ে। এ সময় মুসা মিয়া নামে এক জেলের মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পর পরই ডাকাতরা দ্রুত ট্রলার চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।ওই ট্রলারের মাঝি ও মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে মোস্তফা চৌধুরী আরও বলেন, ডাকাত দল ভারতীয়। কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফুর রহমান বলেন, আমরা খবর শুনেছি। ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিসার ফরেষ্টার সুলতান আহম্মেদ জানান, এঘটনা শুনেছে লাশ ও উদ্ধার হয়েছে।
Leave a Reply