বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আততায়ীর গুলিতে মার্কিন র‍্যাপার ডলফ নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১১৯ বার

অসুস্থ খালাকে দেখতে যাওয়ার পথে হোমমেড বাটার কুকিজের দোকানে থেমেছিলেন মার্কিন র‍্যাপ তারকা ইয়ং ডলফ। সেখানেই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৬ বছর। ইয়াং ডলফের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার লাখ লাখ ভক্তযুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে গতকাল বুধবার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান চেরেলিন ডেভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ র‌্যাপারের পারিবারিক নাম অ্যাডলফ রবার্ট থর্নটন জুনিয়র। একটি বাটার কুকিজের দোকানে তাকে গুলি করা হয়। যুক্তরাষ্ট্র স্থানীয় ও দেশব্যাপী যে বিবেকহীন বন্দুক সহিংসতার সম্মুখীন হচ্ছে তার আরেকটি উদাহরণ এটি। ডলফের হত্যাকারীকে এখনো শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

এদিকে, ইয়ং ডলফের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিক রস, মেগান থি স্টালিয়ন ও চ্যান্স দ্য র‍্যাপারসহ অনেক তারকা। এর আগে, ২০১৭ সালের সেপ্টেম্বরেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন ডলফ। দুই সপ্তাহ চিকিৎসার পর সুস্থ হন তিনি।২০২০ সালে প্রকাশিত অ্যালবাম ‘রিচ স্লেভ’ মুক্তির পর তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। বিলবোর্ড টু হান্ড্রেডের চার নম্বর স্থানে উঠে আসেন এই তারকা। ২০১৬ সালেই হট চার্ট বিলবোর্ডের শীর্ষ ৫০ শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন ইয়াং।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories