বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

এক গানের জন্য ২ কোটি টাকা নিচ্ছেন সামান্থা !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১২০ বার

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি একটি সিনেমায় আইটেম গানের পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন প্রায় দুই কোটি টাকা! ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার। আর সেই গানের শুট হবে মাত্র চার দিন, হায়দরাবাদের রামোজি রাও ফিল্মসিটির বিশেষ সেটে। এই এক গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।খবরে বলা হয়, এই চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন ১ কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় প্রায় দুই কোটি টাকা), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি টাকা ছাড়াবে।

বহুল প্রতীক্ষিত ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ ডিসেম্বর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা।সিনেমাটিতে শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা এবং লরি ড্রাইভার পুষ্প রাজের ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ।সম্প্রতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের (ডিভোর্স) ঘোষণা দিয়েছেন। সামান্থা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি শক্তিশালী, আমি প্রাণবন্ত, আমি পারফেক্ট নই। আমি একাগ্রতায় বিশ্বাসী, আমার মধ্যে উগ্র ভাবও আছে। আমি মানুষ, আমি যোদ্ধা।’সামান্থা কথাগুলো লিখে নিজেই নিজেকে বিশ্লেষণ করেছেন। শুধু তাই নয়, কথাগুলো হয়তো কোনো এক সময় তার মা তাকে বলেছিলেন। তাই সামান্থা হ্যাশট্যাগে লিখেছেন, ‘আমার মা বলেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories